বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাসিনা-কাদেরসহ ২১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মাসুম হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১৭ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাসান এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপিত হলে বিচারক তা আমলে নেন।

শেখ হাসিনা ছাড়াও এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী এবং ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী।

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীসহ মোট ২১৭ জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফেনীতে মাসুমসহ ১১ জন যুবক গুলিতে নিহত হন। এই ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করা হলে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ প্রতিবেদন দাখিল করে। মামলার আসামিরা বর্তমানে দেশে-বিদেশে পলাতক থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট থানায় তা কার্যকরের জন্য পাঠাতে আদেশ দেন।

আইনজীবী অ্যাডভোকেট মেজবা উদ্দিন ভূইঞা জানান, এই আদেশের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি হলো। পলাতক আসামিদের গ্রেফতারে এখন আইনানুগ ব্যবস্থা ত্বরান্বিত হবে।

একই রকম সংবাদ সমূহ

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির

ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না বলেবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি