বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৪০টি আসন ইতোমধ্যেই বিএনপির পক্ষে চলে গিয়েছে : ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন

কেন্দ্রের সরকার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করতে যাচ্ছে, তা এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন।

তিনি বলেন, বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যেই ২৪০টি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে চলে গিয়েছে এবং সবাই আশা করছে দলটি থ্রি-ফোর মেজরিটি নিয়ে ক্ষমতায় যাবে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলার ডিআরএম ইউনাইটেড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জনসভায় কাজী আলাউদ্দিন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে। তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে এবং স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০০১ সালের নির্বাচনে এমপি হিসেবে দায়িত্ব পালনকালে এ অঞ্চলে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। পুনরায় নির্বাচিত হলে অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

একই সঙ্গে ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো স্থান থাকবে না।

ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. শেখ আব্দুস সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন