সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ

হারারে টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৫ রানে অলআউট হয়ে ইনিংস এবং ৮৫ রানের বিশাল ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ল নাজমুল হোসেন শান্তর দল। এর মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের এক বিব্রতকর রেকর্ড গড়ল টিম টাইগার্স।

সবশেষ ২০০১ সালের ২২শে এপিল বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৩২ রানে হেরেছিল নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ।

সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ প্রথম ইনিংস শেষে স্বাগতিক জিম্বাবুয়ের চেয়ে ২৭০ রানে পিছিয়ে ছিল। গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষ ভাগে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে ৯ ওভারে ওপেনার সাদমান ইসলামের উইকেট হারিয়ে ৪০ রান তুলেছিল বাংলাদেশ। আজ তৃতীয় দিনে ইনিংস হার এড়ানোর কঠিন লক্ষ্য নিয়ে মাঠে নেমে দুই সেশনও টিকতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ১৮৫ রানেই শেষ হয় বাংলাদেশের লড়াই।

মঙ্গলবার (৩০ জুন) তৃতীয় দিনের শুরুতেই আগের দিনের রানের সাথে মাত্র ১ রান যোগ করে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয় (২১)। তার পরপরই বিদায় নেন অভিজ্ঞ মুমিনুল হক (১৩)। চতুর্থ উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম ৬১ রানের একটি জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। শান্ত ৩০ রান এবং মুশফিক দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে আউট হলে বাংলাদেশের পরাজয় কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

এরপর অভিষেক টেস্ট খেলতে নামা তাওহীদ হৃদয় (৯) ও অমিত হাসান (২৫) দ্রুত ফিরে যান। শেষ দিকে তাইজুল ইসলাম ৮ রান এবং হাসান মাহমুদ ১৫ রানে ক্যাচ দিয়ে আউট হলে মাত্র ১৮৫ রানেই থমকে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। জিম্বাবুয়ের পেসারদের তোপের মুখে বাংলাদেশের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর