শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৮ অক্টোবর বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার চিন্তাও করা হচ্ছে না, পিটার হাসকে স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ অক্টোবর বিএনপিসহ সমমনা দলগুলোর মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ বেশ উত্তপ্ত।

এমন পরিস্থিতিতে রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় ২৮ অক্টোবরের মহাসমাবেশসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, পিটার হাস জানতে চেয়েছেন ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করবে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ওই ধরনের কোনো কর্মসূচি আমাদের নেই। তাঁরা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করবেন। কর্মসূচি যদি তাঁরা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী পিটার হাসকে বলেন, ‘ঢাকায় আসা-যাওয়া বন্ধ করা হবে না। ঢাকায় আসা-যাওয়া সবারই প্রয়োজন। একটা রোগীর ঢাকায় আসা প্রয়োজন, বিদেশে যেতে হলে ঢাকায় আসা প্রয়োজন। সবকিছুই ঢাকাকেন্দ্রিক। কাজেই আসা-যাওয়া বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। বিএনপির নেতা-কর্মী আসবে তাঁদের কোনো বাধা দেওয়া হবে না কিংবা সে বিষয়ে কোনো চিন্তাও করা হচ্ছে না।’

আসাদুজ্জামান খান বলেন, ‘তাঁদের অনুরোধ করব, ঢাকা শহর একটি যানজটপূর্ণ শহর। এখানে দুই কোটির বেশি মানুষ বাস করে। ঢাকার রাস্তাঘাট মানুষে পরিপূর্ণ থাকে। সেখানে যদি ১০ লাখ বা এর চেয়ে বেশি লোক ঢুকে তাহলে তো একটা সমস্যা তৈরি হবে। সেগুলো যাতে তাঁরা না করে সে বিষয়ে অনুরোধ করা হবে। তাঁরা যাতে কোনো সহিংসতায় লিপ্ত না হয়, চলাচলের জায়গাটি তাঁরা যেন সচল রাখে। এটুকুই অনুরোধ করা হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তারা সচেষ্ট থাকবে, যেন ঢাকা অচল না হয়। রাস্তাঘাট সচল রাখতে পুলিশ কাজ করবে। ২৮ তারিখ ঢাকা অচল করতে দেওয়া হবে না।’

একটি দেশের রাষ্ট্রদূত রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে এসেছেন। এটি কূটনীতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই প্রশ্নটি আমি আপনার কাছে করতে চাই। আমার কথা হলো, তিনি আসছেন তিনি একটি দেশের রাষ্ট্রদূত তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আমরা উত্তর দিয়েছি। এটা করতে পারে কি পারে না—সেটা দেখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় আছে।’

একই রকম সংবাদ সমূহ

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী

রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ারবিস্তারিত পড়ুন

  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক
  • উল্টো পথে মন্ত্রীর গাড়ি, দুই মামলা দিল পুলিশ
  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জি এম তো নাই’, বাতিল হলো প্রশ্ন
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত