বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করলেন ড. জাকির নায়েক

ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক ইন্দোনেশিয়ার বালিতে ৪৫ তলার সমান উচ্চতা থেকে বাঞ্জি জাম্পিং করে আলোচনায় এসেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিডিও শেয়ার করে বিশ্বজুড়ে তার অনুসারীদের চমকে দিয়েছেন তিনি।

ড. নায়েকের বয়স ৫৯ বছর। ধর্মীয় বক্তৃতা ও জনসমক্ষে বিতর্কে অংশ নেওয়ার জন্য তিনি পরিচিত হলেও, সম্প্রতি অ্যাডভেঞ্চারাস কর্মকাণ্ডেও সরব হয়ে উঠেছেন। তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বালির একটি প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি দড়ি বেঁধে নিচে লাফিয়ে পড়ছেন তিনি।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইন্দোনেশিয়া সফরে বাঞ্জি জাম্পিংয়ের পাশাপাশি তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিংয়েও অংশ নেন। ভিডিওতে এসব অ্যাডভেঞ্চার স্পোর্টসে তাকে উৎসাহ ও আনন্দের সঙ্গে অংশ নিতে দেখা যায়।

এর আগেও ড. নায়েক বাঞ্জি জাম্পিং করেছেন। ২০২৪ সালে উগান্ডা সফরে ১৬৫ ফুট উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়।

ধর্মীয় অঙ্গনের বাইরেও নতুন অভিজ্ঞতার খোঁজে থাকা ড. জাকির নায়েকের এমন পদক্ষেপে তার অনেক অনুসারী বিস্মিত ও অনুপ্রাণিত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের

আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা গ্রহণ করেছেবিস্তারিত পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান

প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ারবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা