বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২ হাজার কোটির নির্বাচনে আওয়ামী লীগ সাত মাস ছিল

৬০০ কোটির নির্বাচন ২৩৮৬ কোটিতে

পতিত আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ২ হাজার ৩৮৬ কোটি টাকা হয়েছে ব্যায়। এই নির্বাচনগুলো সম্পন্ন করতে ১৯ লাখ ৬২ হাজার জনবল ছিল নিয়োজিত। মাত্র ৯ লাখ জনবল দিয়ে অনায়াসে ৬০০ কোটি টাকায় এসব নির্বাচন সম্পন্ন করা যেত বলে স্থানীয় সরকারবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের শেষ চার বছরে শুধু স্থানীয় সরকার নির্বাচনে সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৭৮৬ কোটি টাকা।

অন্যদিকে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এই নির্বাচন সফল করতে কাজ করেছে ৮ লাখ ২৪ হাজার ৫৯৮ জন। গত বছরের ৬ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের মেয়াদ ছিল মাত্র সাত মাস। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পতন ঘটে এই সরকারের।

এটিকে ‘একদলীয়’ ও ‘প্রহসনের’ নির্বাচন উল্লেখ করে সংস্কার কমিশন বলেছে, বিরোধী দল না থাকা সত্ত্বেও এই নির্বাচন ঘিরে দলের অভ্যন্তরে ব্যাপক সন্ত্রাস সংঘটিত হয়। জাতীয় বা আন্তর্জাতিক কোনো হিসেবেই এটিকে নির্বাচন বলা যায় না।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে সম্প্রতি এই প্রতিবেদন জমা দেন সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। প্রতিবেদনে উল্লিখিত পাঁচ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে।

আলোচ্য সময়ে ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনগুলোকেও একদলীয় নির্বাচন হিসেবে অভিহিত করেছে সংস্কার কমিশন।

জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিগত স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করেছে। এসব প্রতিষ্ঠানের পদ পূরণ করতে সংসদ নির্বাচনের আগে আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংস্কার কমিশনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে সরকারের ব্যয় হয়েছিল ১০৪ কোটি ৯৬ লাখ টাকা প্রায়।

নিযুক্ত জনবলের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৯৩১ জন। একই বছর ২৩২টি পৌরসভা নির্বাচনে সরকারের ব্যয় ছিল ১১৮ কোটি ৭৮ লাখ টাকা। নির্বাচনে জড়িত লোকবল ছিল ৮১ হাজার ৭২৩ জন। ২০২১ সালে দেশের ৪ হাজার ১৩২টি ইউনিয়নে নির্বাচন বাবদ সরকারের ব্যয় হয়েছিল ৬০৪ কোটি ৪৩ লাখ টাকা প্রায়। এই নির্বাচনি কাজে জড়িত ছিল ৯ লাখ ৩৭ হাজার ৯৫৯ জন। ২০২২ সালে ৬১টি জেলা পরিষদ নির্বাচনে সরকারের ব্যয় ছিল ১৭ কোটি ২৩ লাখ টাকা। নির্বাচনি কাজে সম্পৃক্ত ছিলেন ৩ হাজার ৩৩০ জন। এ ছাড়া ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ১ হাজার ৫৩৯ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় হয়েছিল, যেখানে নির্বাচনি কাজে জড়িত ছিলেন ৮ লাখ ৩৭ হাজার ৯২ জন। ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই পাঁচ স্থানীয় সরকার নির্বাচনে সব মিলিয়ে সরকারের ব্যয় হয়েছিল প্রায় ২ হাজার ৩৮৫ কোটি ২৫ লাখ টাকা। এসব নির্বাচনে প্রায় ১৯ লাখ ৬২ হাজার জন সম্পৃক্ত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল