মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্টোবরে সংশোধিত নীতিমালা, এমপিওভুক্তির আবেদন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এমপিও নীতিমালা সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। আমরা নীতিমালার সংশোধনী প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আশা করছি আগামী মাসে সংশোধিত নীতিমালা জারি করা হবে।

পরিমার্জিত নীতিমালা জারির পর নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন নেয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

চলতি অর্থ বছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বাজেট আছে কিনা এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, আগের এমপিও নীতিমালায় কিছু অসঙ্গতি ছিল। সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। কয়েক দফায় এ নিয়ে আলোচনা করেছি। কর্মকর্তারা কয়েকদফা আলোচনা করে একটি খসড়া তৈরি করেছেন। সেটি চূড়ান্ত করতেও কয়েক দফা সভা হয়েছে। আশা করছি নীতিমালা ও জনবল কাঠামোর অসঙ্গতি দূর হবে।

এমপিও নীতিমালা ২০১৮-তে পরিবর্তন ও সংশোধন আনা হচ্ছে। অক্টোবরের মধ্যে এটি সংশোধনের কাজ শেষ করে চূড়ান্ত করা হবে। সেই মাস থেকে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ডা. দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যে নীতিমালা করা হয়েছিল তার মধ্যে অনেক অসঙ্গতি পাওয়া গেছে। আমরা সেসব সংশোধনে কাজ শুরু করেছি। করোনা পরিস্থিতির মধ্যে এ বিষয়ে একাধিক সভা হয়েছে। এ নীতিমালাকে যুগোপযোগী করার কাজ শুরু হয়েছে। নতুন নতুন বিষয়গুলোর পদ সৃষ্টি করা হচ্ছে। এসব শিক্ষকরা নিয়োগ পাওয়ার পর যেন এমপিও নিয়ে সমস্যা সৃষ্টি না হয়, সেটা মাথায় রেখে সংশোধন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী মাসের মধ্যে এমপিওভুক্তি নীতিমালা সংশোধন কাজ চূড়ান্ত করে প্রকাশ করা হবে। অক্টোবর থেকেই নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করা হবে। তবে এ বছর আবেদন যাচাই-বাছাই ও তালিকা প্রকাশ করা শেষ করা সম্ভব না হলেও, দ্রুত সময়ের মধ্যে করতে সকল কর্মকর্তারা সার্বিক চেষ্টা করছেন। এমপিওভুক্তির কার্যক্রম অনেক কঠিন ও জটিল। তাই এটি শেষ করতে অনেক সময় প্রয়োজন হয়ে থাকে।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী