অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই


অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার এবং এক্সপার্ট যুব সংঘের পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা মরহুম আছমাতুল্লাহর সুযোগ্য সন্তান সেলিমুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
আজ ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার ভোরে (সকাল ৪টার দিকে) স্ট্রোকজনিত কারণে শহরের মাগুরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক এই মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ আজ জোহরের নামাজের পর তাঁর গ্রামের বাড়ি কুশখালীতে নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সেলিমুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘অগ্রগতি সংস্থা’ এবং ‘এক্সপার্ট যুব সংঘ’ পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সংগঠন দুটির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন


