শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অধ্যাপক ডা. নিশাত আব্দুল্লাহর বিচারের দাবিতে নুসরাত আরা ময়নার সংবাদ সম্মেলন

নিজের শ্লীলতাহানি এবং স্বামীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে খুলনা শেখ আবু নাসের হাসপাতালের অধ্যাপক ডা. নিশাত আব্দুল্লাহর বিচারের দাবি করেছেন নুসরাত আরা ময়না। তিনি ডা. নিশাতের ওপর হামলায় অভিযুক্ত এএসআই নাইমের স্ত্রী।

বৃহস্পতিবার (২রা মার্চ) দুপুর দেড়টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নুসরাত আরা ময়না। এসময় তিনি মানবাধিকার সংগঠনগুলোকে তাদের অসহায় পরিবারের পাশে থাকার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে নুসরাত আরা ময়না বলেন, ডা. নিশাত আব্দুল্লাহ আমার স্বামীর বিরুদ্ধে ২৫ ফেব্রুয়ারি রাতে যে এজাহার দায়ের করেন তাতে রাত ১০টায় হামলার কথা উল্লেখ করেন। আবার বিএমএ নেতা ডা. বাহার সংবাদ সম্মেলনে বলেন রাত ১টায় হামলা ও ভাঙচুর হয়েছে। আসলে সেখানে কোনো হামলা ও ভাঙচুর হয়নি। আমার কাছে রাত ১১টা ৫৪ মিনিটের ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ রয়েছে। যেখানে দেখা যাচ্ছে নিশাত আব্দুল্লাহ সম্পূর্ণ সুস্থ এবং ওটিতে ভাঙচুরের কোনো আলামত নেই।

তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে হয়রানি করা হচ্ছে সেই সাথে মিথ্যা অভিযোগের ভিত্তিকে কেন্দ্র করে আমার মেয়েকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। ফলে আমার মেয়ের হাতের অবস্থার চরম অবনতি হচ্ছে। এর দায়ভার কে নেবে? শুধু আমার মেয়ে নয়, গুটি কয়েক চিকিৎসক কর্মবিরতি দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা না দিয়ে তাদের জীবন নিয়ে যে ছেলেখেলা করছেন তার দায়ভার কে নেবে? এমনি প্রশ্ন তার?

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নুসরাত আরা ময়না বলেন, আমার মেয়ে যেন দ্রুত সুচিকিৎসা পায়, সে ব্যবস্থা করা হোক। বিএমএর কর্মকর্তারা শুধু এক পক্ষের অভিযোগের ভিত্তিতে কর্মবিরতি পালন করছেন। এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং রাষ্ট্রীয় আচার-আচরণের পরিপন্থি।

তিনি বলেন, ডা. নিশাত আব্দুল্লাহ আমার শ্লীলতাহানি করেছেন এবং আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আমি তার শাস্তির দাবি করছি।

নুসরাত আরা ময়না আরও বলেন, গত ২০ জানুয়ারি ডা. নিশাত আব্দুল্লাহ যখন জানতে পারলেন মেয়ের চিকিৎসার আপডেট জানতে যে হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করছিলাম সেটি আমার, তখন থেকে তিনি আমাকে আপত্তিকর মেসেজ ও কল দেওয়া শুরু করেন।

তিনি বলেন, ওই রাতে (২৫ ফেব্রুয়ারি) ভাঙচুর অথবা চিকিৎসককে মারধরের কোনো ঘটনা ঘটেনি। বরং আমার স্বামীকে মারধর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদারবিস্তারিত পড়ুন

খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসেরবিস্তারিত পড়ুন

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবিস্তারিত পড়ুন

  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার
  • খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের
  • তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
  • খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের
  • খুলনার দাকোপ উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • খুলনায় প্রাথমিক বৃত্তি ও ৫০তম বিসিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
  • খুলনার দৌলতপুরে ট্রাকে মিললো ২২.৫ কেজি গাঁজা, বিদেশি মদসহ আটক ২
  • তেল উত্তোলন বন্ধ: খুলনায় জ্বালানি সরবরাহে সংকটের আশঙ্কা
  • কয়রা-পাইকগাছাবাসীকে পহেলা ফাল্গুনে সুন্দরবন দিবসের শুভেচ্ছা: এমপি আবুল কালাম আজাদ
  • একটি দল মা-বোনদের ঘরে বন্দি রাখতে চায় : তারেক রহমান
  • আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান