বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে দেশ সেরা সাতক্ষীরার দোলন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলেপমেন্টের আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় দেশ সেরা ব্যাটসম্যান ও খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান জুলকার নাইন দোলন।

অনূর্ধ্ব-১৮ খুলনা বিভাগীয় দলের হয়ে ৫ ম্যাচে ২৯৮ রান করে সেরা ব্যাটসম্যান এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দোলন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ও সদরে কইখালী গ্রামের বাসিন্দা।

দোলনের নিকটতম সহপাঠী সাইদুল হক নোমান জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেট টুর্নামেন্টে ক্রীড়া নৈপুন্য দেখিয়ে সুনাম অর্জন করেছে। সে ডান হাতি ব্যাটসম্যান ও ডান হাতি অফ স্পিনার। একের পর এক ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারনে ২০১৮ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের হয়ে ভারতের বিপক্ষে খেলার সুযোগ পান, সেখানেও তিনি সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়ে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অন্যতম সফল অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর হাত থেকে সেরা ব্যাটসম্যানের পুরষ্কার নেওয়ার গৌরব অর্জন করেন।

এই সম্ভাবনাময় ক্রিকেটার জুলকার নাইন দোলন, সৌম্য, মোস্তাফিজদের মতো সাতক্ষীরাবাসীর মুখ যেন উজ্জ্বল করতে পারে। তিনি সাতক্ষীরা জেলা তথা সমগ্র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা