বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শততম টেস্টে সেঞ্চুরি মুশফিকের, দাদা-দাদি ও নানা-নানিকে উৎসর্গ

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ঢাকা টেস্টটি মুশফিকুর রহিমের সাদা পোশাকের শততম ম্যাচ। নিজের শততম টেস্টটি সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। নিজের ক্যারিয়ারের বিশেষ এই সেঞ্চুরি নিজের দাদা-দাদী ও নানা-নানীকে উৎসর্গ করেছেন মুশফিক।

ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন মিস্টার ডিপেন্ডেবল। এতেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। আউট হওয়ার আগে ২১৪ বলে ১০৬ রান করেন মুশফিক।

বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। এ সময় কিছুটা আবেগাপ্লুত হয়ে নিজের শততম টেস্টে সেঞ্চুরি দাদা-দাদী ও নানা-নানীকে উৎসর্গ করেন তিনি।

মুশফিক বলেন, ‘তারা (দাদা-দাদী ও নানা-নানী) যখন বেঁচে ছিলেন, আমার সবচেয়ে বড় ভক্ত ছিলেন। মারা যাওয়ার আগে তারা যখন অসুস্থ ছিলেন, আমার এখনও মনে আছে তারা বলেছিলেন, ভাই তোমার খেলা দেখার জন্য হলেও আরও কিছুদিন বাঁচতে চাই।’

তিনি আরও বলেন, ‘খুব কম নাতি-নাতনিদের ভাগ্যে এমনটা জোটে। তাদের দোয়াতেই আমি আজকে এই পর্যায়ে। আরও অনেক মানুষের অবদান আছে। তবে বিশেষ এই অর্জন তাদেরকেই উৎসর্গ করতে চাই।’

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন