বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপরিবর্তিত খালেদা জিয়ার অবস্থা

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রয়োজনীয় ওষুধপত্র (ইনজেকশন) দিয়ে তাঁর পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধ রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গত রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, সিসিইউতে রেখেই তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তাঁর চিকিৎসা একটাই, সেটা হলো- কীভাবে তাঁর শারীরিক অবস্থার আর অবনতি না হয়, সে চেষ্টা চালিয়ে যাওয়া। কারণ দেশীয় এই চিকিৎসায় তাঁর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুস্থতার জন্য তাঁকে আমেরিকা, যুক্তরাজ্য কিংবা জার্মানির কোনো ‘অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টারে’ নিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প নেই।

অধ্যাপক জাহিদ হোসেন আরও বলেন, মাত্র তিনটি দেশে লিভার সিরোসিসের জন্য ‘টিপস’ পদ্ধতির চিকিৎসা রয়েছে। এ কথা দেশের সব বিশেষজ্ঞ চিকিৎসক ভালো করেই জানেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরাও বারবার এ কথাই বলছেন।

একই রকম সংবাদ সমূহ

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি