শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অপেশাদার সৈন্যদের ইউক্রেন যুদ্ধে জড়াবেন না পুতিন

রাাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধে তিনি অপেশাদার বা সংরক্ষিত সেনাদের জড়াবেন না।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

পুতিন বলেন, “আমি গুরুত্ব দিয়ে বলছি, যারা সামরিক বাহিনীতে নিয়োগপ্রাপ্ত নন, তাদের এই যুদ্ধে ডাকা হয়নি বা ডাকা হবেও না। ….শুধু পেশাদার সামরিক সদস্যদেরাই এখানে কাজ করছে।

অন্যদিকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে বিপুল সংখ্যায় বেসামরিক মানুষ তালিকাভুক্ত হচ্ছে।

যুদ্ধে যেসব সৈনিক এবং কর্মকর্তারা অংশ নিচ্ছেন, তাদের ‘মা, স্ত্রী, বোন, বধু এবং বান্ধবীদের’ প্রতি ভিডিও বার্তায় সহমর্মিতা জানান রুশ প্রেসিডেন্ট পুতিন।

“আমি উপলদ্ধি করতে পারছি, প্রিয়জনদের জন্য আপনারা কতটা উদ্বেগে আছেন,” তিনি বলেছেন।

এই নারীদের ‘আনুগত্য, নির্ভরযোগ্যতা এবং সহায়তার’ বিষয়টি তার বক্তব্যজুড়ে উঠে এসেছে।

“আমাদের প্রিয় নারীরা, আপনাদের সংবেদনশীলতা, সহানুভূতি এবং অতিমানবিক উদারতার মাধ্যমে বিশ্বকে আরও ভালো এবং দয়াময় করে তুলেছেন, সেজন্য ধন্যবাদ। আকর্ষণীয় কোমলতা এবং আশ্চর্য অন্তর্নিহিত শক্তির একটি মিশেল আপনারা তৈরি করেছেন,” বলেন পুতিন। সূত্র: রয়টার্স, বিবিসি

একই রকম সংবাদ সমূহ

স্বৈরাচারী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও খুনি আওয়ামী লীগকে এ দেশেবিস্তারিত পড়ুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে তুরস্কেরবিস্তারিত পড়ুন

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা

ক্যাথলিক স্কুল ও বিভিন্ন ধর্মের দীর্ঘ অনুসন্ধান শেষে ইসলাম ধর্ম গ্রহণ করেছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয়
  • রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী