শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে প্রত্যাহার হচ্ছে কাতারের ওপর সৌদির নিষেধাজ্ঞা

অবশেষে আগামী ৫ জানুয়ারির আগেই প্রত্যাহার হচ্ছে কাতারের ওপর সৌদি আরবের আরোপিত নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় পর দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

সৌদি আরব নেতৃত্বাধীন জোটের আরোপিত নিষেধাজ্ঞাকে বরাবরই অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন বলে আসছিল কাতার। কিন্তু সন্ত্রাসবাদে মদদ এবং অর্থায়নের অভিযোগে অবরোধ প্রত্যাহারে অস্বীকৃতি ছিল সৌদির। তবে এবার সৌদি আরবের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় দোহা’র ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে রিয়াদ।

বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আগামী ৫ জানুয়ারি আগেই প্রত্যাহার হচ্ছে সৌদি অবরোধ। আর এমন খবরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
তারা বলেন, এই সমস্যা সমাধান হয়ে গেলে কাতারের বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভালো হবে। এবং আমরা ব্যবসায় আরও বেশি লাভবান হতে পারবো।
সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে ২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব অমিরাত, বাহরাইন এবং মিসর।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা