বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবৈধ মোবাইল বন্ধে প্রযুক্তি সরবরাহের প্রতিষ্ঠান চূড়ান্ত

অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করতে প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহে সিনোসিস আইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি

বিটিআরসি জানিয়েছে আগামী ২ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সিনোসিস আইটিকে চুক্তি করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটিকে পাঠানো চিঠিতে, চুক্তি করার ১২০ কার্যদিবসের মধ্যে পুরো ব্যবস্থাটি চালু করতে হবে। সেই হিসেবে আগামী বছরের এপ্রিলের মধ্যে অবৈধ ফোন বন্ধের উদ্যোগ কার্যকর হবে।

২০১২ সালে প্রথম দেশে অবৈধ মুঠোফোন সেট বন্ধের উদ্যোগ নেয় বিটিআরসি। এর প্রায় আট বছর পর গত ১৮ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করে বিটিআরসি।

বিদেশি মুদ্রায় ২৩ লাখ ৯ হাজার ৪৬৯ মার্কিন ডলার এবং বাংলাদেশি ১০ কোটি ২ লাখ ৯২ হাজার ৯৫০ টাকা অর্থাৎ মোট প্রায় ৩০ কোটি টাকায় নির্বাচিত সিনোসিস আইটি এ প্রযুক্তি সেবা সরবরাহ করবে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক।

তবে অবৈধ পথে দেশে আসা মুঠোফোন বন্ধের আগে নিবন্ধনের সুযোগ দেয়া হবে বলে জানান জহুরুল হক। এরপরও হ্যান্ডসেট নিবন্ধন না করলে, অবৈধ হ্যান্ডসেটে প্রাথমিকভাবে নির্দিষ্ট একটি সিম ছাড়া অন্য কোনো সিম কাজ করবে না। নির্দিষ্ট সময় পরে কোনো সিমই কাজ করবে না। ফলে নকল বা অবৈধ হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ হবে। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স এসোসিয়েশনের বিএমপিআইএ’র তথ্যমতে, দেশের মুঠোফোনের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ অবৈধ পথে আমদানি হয়। যার বাজার মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলারবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?