বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অমিক্রনের প্রভাবে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দে‌শে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রভাবে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘দেশের অবস্থা ভালো আছে। আমরা স্বাভাবিক জীবনযাপন করছি। আমাদের সব কাজ চলছে, কিন্তু ভুলে গেলে হবে না। করোনার সংক্রমণ এখনো শেষ হয়নি। ওমিক্রনের প্রভাবে তা আবার বেড়েছে। তাই সতর্ক হতে হবে৷ টিকা নিলেও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নন-রেসিডেন্ট চিকিৎসকদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার ভালো এবং সুস্থ আছে। তাদের শারীরিক অবস্থায় অবনতি হয়নি। জায়গা পরিবর্তনের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। দেশেই সব ধরনের চিকিৎসা পাওয়া যাচ্ছে। অনেকে শখ করেই বিদেশে চিকিৎসা নিতে যায়। করোনায় লকডাউন ছিল, তখন সবাইকে দেশেই চিকিৎসা নিতে হয়েছে। আমাদের যথেষ্ট ভালো ডাক্তার, নার্স ও আধুনিক যন্ত্রপাতি রয়েছে, কিন্তু আন্তরিকতার অভাব আছে।’

বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আবদুল মান্নানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব আলী নূর ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান