সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অমিত শাহ’র সঙ্গে আলোচনা ব্যর্থ, তীব্র হতে পারে ভারতে কৃষক আন্দোলন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে কৃষক নেতাদের বৈঠকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। কৃষকদের দাবি মানতে নারাজ সরকার।

বুধবার কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রের যে বৈঠক হওয়ার কথা ছিল তা হচ্ছে না। ফলে আগামীকাল থেকে আরও তীব্র হতে পারে কৃষক আন্দোলন।

নতুন ৩ কৃষি আইন বাতিলের দাবিতে অনড় থেকেই মঙ্গলবার ভারত বনধের দিন সন্ধ্যায় অমিত শাহ’র সঙ্গে আলোচনায় বসেছিলেন কৃষক নেতারা।

টানা কয়েক ঘণ্টা বৈঠকের পর অল ইন্ডিয়া কিষান সভার নেতা হান্নান মোল্লা সংবাদমাধ্যমে বলেন, নতুন কৃষি আইন প্রত্যাহার করতে নারাজ কেন্দ্র। বুধবার সরকারের সঙ্গে কৃষকদের কোনো বৈঠক হবে না। অমিত শাহ জানিয়েছেন কাল কিছু প্রস্তাব কৃষকদের দেওয়া হবে। কৃষক নেতারা সেসব প্রস্তাব নিয়ে আগামীকাল আলোচনা করবেন।

অন্যদিকে, ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়েত সংবাদমাধ্যমে বলেন, কাল বৈঠক হবে কিনা তা নিয়ে আমরা আমাদের নেতাদের সঙ্গে আলোচনায় বসব।

অমিত শাহ’র সঙ্গে বৈঠকে কৃষকদের বলা হয়েছে, বুধবার এপিএমসি নিয়ে কিছু প্রস্তাব কৃষকদের দেওয়া হবে। পাশাপাশি ন্যুনতম সহায়ক মূল্য যে প্রত্যাহার করা হবে না তাও লিখিত আকারে দিতে রাজী সরকার।

কিন্তু নতুন ৩ কৃষি আইন প্রত্যাহার করা হবে না।

অন্যদিকে, অমিত শাহ’র সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে আগামীকাল সকালে দিল্লির সিংঘু সীমান্তে বৈঠকে বসছেন দেশের ৪৩ কৃষক নেতা। সেখানেই আগামী করণীয় ঠিক হবে। ওই বৈঠকে থাকছেন ১৩ কৃষক নেতা যারা মঙ্গলবার অমিত শাহ’র সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন।

প্রায় তিন মাস ধরে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন ভারতের কৃষকরা।

প্রথমে পাঞ্জাবের মধ্যেই তাদের এই আন্দোলন সীমাবদ্ধ ছিল। সপ্তাহ দুয়েক আগে তা এসে পৌঁছ যায় রাজধানী দিল্লিতে। দিল্লি-পাঞ্জাব এবং দিল্লি-হরিয়ানা সীমানাতেও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার কৃষক।

একই রকম সংবাদ সমূহ

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন