সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইনগত সহায়তা বিষয়ক সভা

অসহায় বিচার প্রার্থীদের জন্য কাজ করতে হবে : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, ‘সরকার গরীব মানুষের মামলা পরিচালনার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করছেন, আর আমাদের সকলকে যার যার অবস্থানে থেকে অসহায় বিচার প্রার্থীদের জন্য কাজ করতে হবে। আপনাদের প্রতিবেশী বা গ্রামের অসহায় গরীব মানুষের মামলা গুলো বিনা খরচে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে করিয়ে দিন। এলাকার মানুষের উপকার করেন, তাদের পাশে থাকেন।’

বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং ইউএস এ আইডি’র প্রোমোটিং পিস এন্ড জাস্টিস, পিপিজে এ্যাকটিভিটির অর্থায়নে জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়াম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিচার বিভাগকে সহযোগিতা করা সকলের সাংবিধানিক দায়িত্ব। রাষ্ট্রের যে কোন প্রান্তের মানুষকে আদালতের দারস্থ হতে হচ্ছে, সুতরাং আদালতকে যেন আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেই এবং সম্মান করি।’

সভায় সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাড়ানোর জন্য উপস্থিত সকলকে আহবান জানিয়ে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, ‘সরকার গরীব মানুষের মামলা পরিচালনার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করছেন, আর আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় বিচার প্রার্থীদের জন্য কাজ করতে হবে।’

ত্রৈমাসিক সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবীর, আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম ও সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ম্যাজিস্ট্রেসীর বিচারকবৃন্দ, প্যানেল আইনজীবীবৃন্দ, জজ ও ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রোমোটিং পিস এন্ড জাস্টিস-পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
  • সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন
  • সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
  • গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প
  • মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি