বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অস্কারজয়ী ইরানি অভিনেত্রী তারানেহ আলিদস্তি গ্রেপ্তার

ইরানে সরকারবিরোধী আন্দোলনকারীদের সমর্থন দেয়ায় অস্কারজয়ী চলচ্চিত্রের এক অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) বিবিসি জানিয়েছে, দেশব্যাপী চলমান বিক্ষোভের ব্যাপারে ‘মিথ্যা ছড়ানোর’ অভিযোগে তারানেহ আলিদস্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

বিক্ষোভের সাথে জড়িত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়ার নিন্দা জানিয়ে গত সপ্তাহে ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন তারানেহ।

উল্লেখ্য, অস্কারজয়ী ইরানি চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’-এ অভিনয়ের জন্য পরিচিত ৩৮ বছর বয়সী তারানেহ আলিদস্তি। তিনি ইরানের সবচেয়ে সফল অভিনেত্রীদের মধ্যে একজন।

মোহসেন শেকারির মৃত্যুদণ্ড নিয়ে আওয়াজ না তোলায় নিজের ইন্সটাগ্রাম পোস্টে কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, ‘তার নাম ছিল মোহসেন শেকারি। এই রক্তক্ষয় দেখে যেসব আন্তর্জাতিক সংস্থা কোনও পদক্ষেপ নিচ্ছে না তাদের সবাই মানবতার জন্য লজ্জাস্বরূপ’।

গত সেপ্টেম্বরে ইরানের প্যারামিলিটারি বাহিনীর এক সদস্যকে কুপিয়ে আহত করা ও ‘দাঙ্গা’ ছড়ানোর অভিযোগে মোহসেন শেকারিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

ইরানে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, ‘নিজের দাবির সমর্থনে নথি উপস্থাপন করতে’ ব্যর্থ হওয়ায় আলিদস্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানি সরকারের অন্যতম প্রকাশ্য সমালোচক হয়ে ওঠেন আলিদস্তি। গত নভেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কার্ফ ছাড়া ছবি পোস্ট করে আলোচিত হন তিনি।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান