শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে সাতক্ষীরায় নেক্সাস ফেস্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে, অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে ও সিডো সংস্থার আয়োজনে সাতক্ষীরায় প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী নেক্সাস ফেস্ট। বুধবার ২৭ আগস্ট জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসবের উদ্বোধন করা হয়।

স্থানীয় জনগোষ্ঠী, তরুণ সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা এই উৎসবে একত্রিত হয়ে একটি ন্যায্য ও স্থিতিশীল সমাজ গঠনের আহ্বান জানাচ্ছেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, ফায়ার সার্ভিস সাতক্ষীরার উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা, মহিলা বিষয়ক অধিদপ্তরে সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুল ইসলাম,জে ডি এফ সাতক্ষীরার সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস ।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সনাক এর সাবেক সভাপতি হেনরি সরদার।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাকশন এড এর প্রতিনিধি সিনিয়র অফিসার আফসানা হেলাল, সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ),সাতক্ষীরা জেলার বিভিন্ন ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দ।

এই উৎসবের মূল লক্ষ্য হলো জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও তৃণমূল জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে স্থানীয় ও জাতীয় নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত করা। একই সাথে, ক্ষতিকর সামাজিক মানসিকতা ভেঙে ঐক্য, সহমর্মিতা ও সম্মান প্রতিষ্ঠা করা এবং উন্নয়ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা।

উৎসবের অন্যতম আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ইন্টারেক্টিভ প্রদর্শনী, যেখানে স্থানীয় তরুণ সংগঠন, সরকারি ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয়েছে। এছাড়াও, তরুণদের গবেষণা, বিতর্ক ও নীতি সংলাপের মাধ্যমে স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

দুই দিনব্যাপী এই উৎসবে জারি গান, গম্ভীরা, যাত্রাপালা ও থিয়েটারের মতো লোকজ পরিবেশনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সমস্যা তুলে ধরা হচ্ছে। সামাজিক সংহতি বৃদ্ধির জন্য র্যালী, খেলাধুলা ও সৃজনশীল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি থাকছে ফুটবল রেস, সাইকেল রেস এবং বাবা-মেয়ের খেলার মতো নানা ধরনের খেলাধুলা।

আয়োজকরা আশা করছেন, ‘নেক্সাস ফেস্ট ২০২৫’ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ও টেকসই সমাধানের পথ খুলে দেবে। অ্যাকশনএইড বাংলাদেশের এ৪টি (রূপান্তরের জন্য পদক্ষেপ) প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এই উৎসব তরুণ নেতৃত্বকে উৎসাহিত করে জলবায়ু সহনশীলতা, শান্তি এবং টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মেলায় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন শেষে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও তৃণমূল জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে স্থানীয় ও জাতীয় নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত করার লক্ষ্য মেলায় স্থান পাওয়া ১১ টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা