শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের আমের চারা বিতরণ

শ্যামনগর পৌরসভার ৭নং ওয়ার্ড নকিপুর কাতখালী হাফিজা মাদ্রসায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির আমের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার ২৬ আগস্ট বিকাল সাড়ে ৫টায় ওই মাদ্রাসা চত্তরে ছাত্র-শিক্ষক ও এলাকার মুসল্লীদের নিয়ে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত চারা বিতরণ ও রোপন অনুষ্ঠান উদ্ধোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সাদী সহ অত্র মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় গ্রামবাসী ও অত্র মাদ্রাসার অর্ধ শতাধিক শিক্ষার্থীরা।

মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ফলজ বৃক্ষ রোপনের ফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফলের অভাব মোচন হবে। রিপোর্টাস ক্লাবের এহেন কার্যক্রম অব্যহত থাকুক এই প্রত্যাশা করেন তিনি।

এ সময় সংগঠনের সভাপতি এস কে সিরাজ বলেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যরা শুধু রিপোর্ট করে দ্বায়িত্ব সারেন না বরং তারা সামাজিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। তিনি আরো বলেন, ইতিমধ্যে আমাদের প্রিয় সংগঠনের কার্যক্রম সাধারন মানুষের মনি কোঠায় পৌঁছাতে সক্ষম হয়েছি। এভাবে সকলের সহযোগিতায় সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ভাবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জীবন-জীবিকা উন্নয়নে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা মেীজার ৫০নং গাবুরা সরকারিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষিচর্চা সম্প্রসারণেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
  • শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
  • উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার
  • শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • শ্যামনগরে বিদ্যালয়ের অফিসে আগুন: পুড়ে গেছে কম্পিউটার, শিক্ষা উপকরণ ও নথিপত্র
  • শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক