শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএল : শীর্ষস্থান হারালেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মোস্তাফিজুর রহমান। আসরের সর্বোচ্চ উইকেটর শিকারির পুরস্কার পার্পল ক্যাপের মালিক ছিলেন চেন্নাই সুপার কিংসের এই বাংলাদেশি পেসার। তবে গতকাল রাতে যুজবেন্দ্র চাহালের কাছে শীর্ষস্তান হারিয়েছেন দ্য ফিজ।

চাহাল মোস্তাফিজের থেকে এক ম্যাচ বেশি খেলে এখন সর্বোচ্চ ১০ উইকেটের মালিক। যেখানে গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে ২ উইকেট নিয়ে বেগুনি ক্যাপের মালিকানা নিজের কাছে নেন রাজস্থান রয়্যালসের এই লেগ স্পিনার।

যদিও ম্যাচটি জিততে পারেনি রাজস্থান। নাটকীয় ম্যাচে শেষ বলে হেরে যায় আইপিএলের প্রথম মৌসুমের চ্যাম্পিয়নরা। জয়পুরে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে রাজস্থান। ৪৮ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন রিয়ান পরাগ ও ৩৮ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন।

লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেটে জয় পায় গুজরাট। ৪৪ বলে সর্বোচ্চ ৭২ রান করে অধিনায়ক শুভমান গিল। আভেস খানের করা শেষ ওভারে ১৫ রান তুলে জয় পায় গুজরাট।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর