শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিসির ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় টানা জিতে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

শ্রীলংকাকে দুই ম্যাচে ৩৩ ও ১০৩ রানে হারানোর মধ্য দিয়ে তামিম ইকবালরা ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে হটিয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায়।

৯ ম্যাচে চার জয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে ইংল্যান্ড। ৬ ম্যাচে চার জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ পজিশনে রয়েছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

ওয়ানডে সুপার লিগের এ তালিকার ভিত্তিতেই ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে শীর্ষে থাকা দলগুলো।

তবে বিশ্বকাপের আয়োজক হওয়ায় ভারত সুপার লিগের এ পয়েন্ট তালিকায় বিশেষ গুরুত্ব পাবে না। আয়োজক হিসেবে বিরাট কোহলিরা সরাসরি বিশ্বকাপ খেলবে।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ভর করে ৪৮ ওভারে ২৪৬ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ১২৭ বলে ১০টি চারের সাহায্যে ১২৫ রান করেন মুশফিক। এছাড়া ৪১ রান করেন মাহমুদউল্লাহ। ২৫ রান করেন লিটন।

টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসান ও মেহেদী হাসানদের স্পিনে বিভ্রান্ত হয়ে বৃষ্টি আইনে ১৪১ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার ধানুশকা গুনাথিলাকা। ২০ রান করেন পাথুম নিশাঙ্কা।

বাংলাদেশ দলের হয়ে মিরাজ ও মোস্তাফিজ ৩টি করে উইকেট নেন। দুই উইকেট নেন সাকিব।

পরপর দুই ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?