বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রীলংকার বিপক্ষে ইতিহাস গড়লো টাইগাররা

মুশফিকুর রহিমের সেঞ্চুরি আর সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজে টানা দুই ম্যাচ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫ রানে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ ৭৪ রানে হারায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম।

এরপর মাত্র ২৩ রানের ব্যবধানে ফের ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন জাতীয় দলের উইকেটপিকার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৪৮ ওভারে ২৪৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

দলের হয়ে ১২৭ বলে ১০টি চারের সাহায্যে ১২৫ রান করেন মুশফিক। এছাড়া ৪১ রান করেন মাহমুদউল্লাহ। ২৫ রান করেন লিটন দাস।

টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসান ও মেহেদী হাসানদের স্পিনে বিভ্রান্ত হয়ে ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে শ্রীলংকা। এরপর শুরু হয় বৃষ্টি।

বৃষ্টির কারণে ৩৩ মিনিট পর খেলা শুরু হওয়া ম্যাচ গড়ায় কার্টল ওভারে। ডিএল মেথডে শ্রীলংকার টার্গেট দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫। কার্টল ওভারে শেষ দুই ওভারে ১৫ রান করে ১৪১ রানে ইনিংস গুটায় শ্রীলংকা।

দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার ধানুশকা গুনাথিলাকা। ২০ রান করেন পাথুম নিশাঙ্কা।

বাংলাদেশ দলের হয়ে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নের। দুই উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৮ ওভারে ২৪৬/১০ (মুশফিক ১২৫, মাহমুদউল্লাহ ৪১, লিটন ২৫)।

শ্রীলংকা: ৪০ ওভারে ১৪১/৯ (গুনাথিলাকা ২৪, নিশাঙ্কা ২০; মিরাজ ৩/২৮, মোস্তাফিজ ৩/১৬, সাকিব ২/৩৮)।

ফল: বাংলাদেশ বৃষ্টি আইনে ১০৩ রানে জয়ী।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ তে জিতল টাইগাররা।

একই রকম সংবাদ সমূহ

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী আয়োজনে ‘অন্তঃকক্ষবিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ