শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিসি চেয়ারম্যান নির্বাচনে তিন দফা ভোট

আইসিসি চেয়ারম্যান নির্বাচনে তিন দফা ভোট
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচনে হতে পারে তিন দফা ভোট। সোমবার শুরু হয়েছে আইসিসির চূড়ান্ত ত্রৈমাসিক সভা। সেখানেই ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে আইসিসির পরবর্তী চেয়ারম্যান। যেখানে সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তিনবার ভোট হওয়ার।

বর্তমান অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ইমরান খাজা ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লের মধ্যে হবে ভোট। চেয়ারম্যান নির্বাচনে গ্রহণ করা হবে মোট ১৬টি ভোট। আইসিসির পূর্ণাঙ্গ ১২ দেশের ক্রিকেট বোর্ডের প্রধান, সহযোগী সদস্য দেশগুলোর তিন প্রতিনিধি এবং স্বতন্ত্র নারী পরিচালক ইন্দ্রা নুয়ি দেবেন এই ১৬ ভোট।

যেহেতু বর্তমানে চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ইমরান খাজা, তাই তিনি ভোট দিতে পারবেন না। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে বারক্লের থাকবে ভোটাধিকার। এই নির্বাচনে স্রেফ সংখ্যাগরিষ্ঠতা পেলেই হবে না। জয়ী প্রার্থীকে পেতে হবে দুই-তৃতীয়াংশ তথা ন্যুনতম ১১টি ভোট।

যদি দুই প্রার্থীর কেউই ১১ ভোট না পান, তাহলে আগামী সপ্তাহের শুরুর দিকে দ্বিতীয় দফায় হবে ভোটিং। সেখানেও যদি বিজয়ী না পাওয়া যায় তাহলে শেষবারের মতো আরেকবার ভোট দেবেন সবাই। এরপরেও যদি কেউ দুই-তৃতীয়াংশ না পান তাহলে একটা নির্ধারিত সময়ের জন্য ইমরান খাজাই বসবেন আইসিসি প্রধানের চেয়ারে।

আইসিসি চেয়ারম্যান নির্বাচনের এ ভোটিং হবে ইলেক্ট্ররাল ভোটিং সিস্টেমে। চেয়ারম্যান হওয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করলেও শেষপর্যন্ত এটি নেমে এসেছে ইমরান খাজা ও গ্রেগ বারক্লের মধ্যে। আগামী ২ ডিসেম্বরের মধ্যে নতুন চেয়ারম্যানের নাম প্রকাশ করতে হবে আইসিসিকে।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা