বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগরদাড়ীর ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আহত

সাতক্ষীরার কদমতলা-টু আবাদেরহাট সড়কের পিচের রাস্তায় ইটভাটার বহন করা মাটিতে পিচের রাস্তাায় কাঁদায় পড়ে আহত ও হাত ভাঙ্গলেন আগরদাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মজনুর রহমান।

বুধবার (১২ জানুয়ারি) সকাল অনুমান সাড়ে ৮টার দিকে সড়কের আবাদেরহাটের চার রাস্তারার মুখ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি মজনুর রহমান।

স্থানীয়রা জানান, বৈকারী সড়কের বাইপাস জামতলা মোড় হতে ভাদড়া মোড় সড়কে পিচের রাস্তা ও কাঁচা রাস্তায় অসংখ্যঅবৈধ যান্ত্রিক মাটি বহনকারী ট্রাক্টর চলাচল করে। আর এই মাটি বহনকারী ট্রাক্টর থেকে মাটি কাঁচা ও পিচের রাস্তায় পড়ে পরিনত হয় ধুলা-বালি সৃষ্টি হয়ে পরিবেশ দূষিত করছে। অন্যদিকে ঘন কুয়াশা ও বৃষ্টিতে পিচের রাস্তায় কাঁদা তৈরী হয়ে পিচ্ছিল হয়ে গেছে। সেই কঁাদায় পথচারীদের ভাঙ্গছে হাত, পা। তাছাড়া এসব অবৈধ ট্রাক্টরের চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স। এমনকি ট্রাক্টরের নেই কোনো বিআরটিএ’র অনুমোদন দেওয়া  লাইসেন্স। এসব যানবহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারনে সড়কে প্রায় সময় র্দূঘটনা ঘটছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে বৃষ্টি হওয়ায় আবাদেরহাটের চার রাস্তার মুখ নামক স্থানসহ রাস্তার বিভিন্ন স্থানে মাটি বহনকারী ট্রাক্টর থেকে রাস্তার উপর মাটি পড়ে থাকায় পিচের রাস্তার চিত্র পাল্টে গিয়ে কঁাদার রাস্তায় পরিনত হয়েছে। পিচের রাস্তায় কাঁদা হওয়ার কারণে রাস্তায় পথচারীরা চরম ঝুকি নিয়ে চলাচল করছে।

বুধবার (১২ জানুয়ারি) সকালে আগরদাড়ী ৭নং ইউপি মেম্বার মজনুর রহমান পরিষদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আবাদেরহাটের চার রাস্তার মুখ নামক স্থানে পৌছলে পিচের রাস্তায় পড়ে যাওয়া মাটির কাঁদায় মোটরসাইকেলের চাকা স্লিপ করে পড়ে যায় মজনুর রহমান। এতে  তার ডান হাত ভেঙ্গে যায় এবং তার শরীরে বিভিন্ন স্থানে ফোলা রক্তাক্ত গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহযোগিতায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বর্তমানে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন। এব্যাপারে ভুক্তভোগি ও সচেতন মহল মাটি বহনকারী অবৈধ যান্ত্রিক ট্রাক্টর সড়কে চলাচল বন্ধের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল