সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবে : মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

বাংলাদেশ জামাযাতে ইসলামি সাতক্ষীরা জেলা যুব বিভাগের উদ্যেগে যুব ও ক্রীড়া দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে শনিবার শহরের বাঙ্গালের মোড় সংলগ্ন আল কোরআন একাডেমির চতুর্থ তলার হলরুমে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা যুব বিভাগের সভাপতি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

শিক্ষা শিবিরের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য এড আব্দুস সুবহান মুকুল, শহর আমির জাহিদুর ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, দেবহাটা সেক্রেটারি ইমদাদুর হক, শহর সহকারি সেক্রেটারি এড.আবু তালেব প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আজকের যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সমাজের সকল স্তরে ইসলামি হুকুমত প্রতিষ্ঠায় যুবকদের সর্বশক্তি নিয়োগ করতে হবে।

তিনি আরো বলেন, সমাজের অলিগলিতে যে মাদক, চাঁদাবাজি শুরু হয়েছে তা প্রতিরোধ করার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সাতক্ষীরাবাসিকে নিরাপত্তার জন্য প্রত্যেকটি এলাকার জনগণকে সাথে নিয়ে যুবকদের সংগঠিত করে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবে। তাই দেশ ও জাতির এ ক্রান্তিকালে যুবসমাজকেই কাণ্ডারীর ভূমিকা পালন করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন