সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগুন এয়ার ইন্ডিয়ার বিমানে, জরুরি অবতরণ

আচমকা আগুনের ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। শুক্রবার আবু ধাবি থেকে কালিকট গামী বিমানটিতে আগুন ধরে যায়। তবে আগুনের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়ানি। বিমানের বাকি অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত বিমানটি জরুরি অবতরণ করে।

তবে বিমানে অবস্থান করা সকল যাত্রী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। বিমানটিতে মোট ১৮৪ জন যাত্রী ছিল। অবতরণের পরেই সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিমানের একটি ইঞ্জিনের আগুন ধরে গিয়েছিল।

শুক্রবার সকালে ১৮৪ জন যাত্রীকে নিয়ে কালিকটের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। টেক অফ করার পরেই বিমানের সামনের দিকের ১ নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের অন্যত্রও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। সঙ্গে সঙ্গে আবু ধাবির বিমানবন্দরেই জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বি৭৩৭-৮০০ বিমানটি।
সূত্র : সংবাদ প্রতিদিন ও ইন্ডিয়া টুডে।

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার