শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজমীর শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করলেন এমপি আশু

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু ভারতের আজমীরের খাজা গরীবে নওয়াজ দরগাহ শরীফ জিয়ারত করতে সাতক্ষীরা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে সদরের ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আজমীর শরীফের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেন তিনি। শুক্রবার সকাল ৯টার একটি ফ্লাইটে কোলকাতা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন এমপি আশরাফুজ্জামান আশু।

সাতক্ষীরা ত্যাগের প্রাক্কালে এমপি আশুকে বিদায় জানাতে ভোমরা ইমিগ্রেশনে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টি মনোনীত সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহম্মেদ স্বপন।

সাধারন সম্পাদক এএসএম মাকছুদ খান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম হাসান, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।

এমপি আশু আজমীর দরগাহ শরীফের বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন এবং সাতক্ষীরার জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় নফল নামাজ ও মোনাজাত করবেন।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী