সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক মোস্তফা কামাল মাহদী

প্রখ্যাত সাংবাদিক, সংগঠক ও রাজনীতিক মোস্তফা কামাল মাহদী আজীবন সম্মাননা পেলেন ওমর সানী ফ্যান ক্লাব নামে একটি সামাজিক সংগঠন থেকে। গত ৮ অক্টোবর রাজধানীর গুলশান -১ এর আর এম সেন্টারের মোন্টানা লাউঞ্জে তার হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ এর সভাপতি চিত্রনায়ক ওমর সানী।

ওমর সানী ফ্যান ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ এর সভাপতি চিত্রনায়ক ওমর সানী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজীবন সম্মাননা প্রাপ্ত এবং দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহদী, সমাজসেবক ও রাজনীতিক জিএম শাহজাহান, বিশিষ্ট অভিনেতা মোজাম্মেল হোসেন, আজীবন সম্মাননা প্রাপ্ত ও প্রতিষ্ঠাতা সদস্য এস কে সুমন, সিরাজগঞ্জ জেলা অসকস সভাপতি আলহাজ্ব লায়ন্স মোঃ আতাউর রহমান এবং চিত্রপরিচালক জাহিদ হোসেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সালামের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অভিনেতা ও নির্মাতা কিরন খান, রাসেল আমীর,সাংগঠনিক সম্পাদক শামীম তালুকদার,সিনিয়র সদস্য শাহেদ সানী, ঈশিতা,এম আকাশ খান, জীবন দেব সহ অনেকে।

মোস্তফা কামাল মাহদী গত ২ ফেব্রুয়ারি তর্কবাগীশ সাহিত্য স্মারক ২০২১ পেয়েছিলেন।

মোস্তফা কামাল মাহদী পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বুখইতলা বান্ধব পাড়া গ্রামে ২ মে জন্মগ্রহণ করেন। প্রাইমারী স্কুল শিক্ষক আবদুর রব আকন এবং মরহুমা শাহীনা বেগমের চার পূত্রের মধ্যে মোস্তফা কামাল মাহদী ২য় সন্তান। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ, ইসলামী শিক্ষায় এম.এ, কামিল এম.এ, ইংরেজী ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সহ আরো বিভিন্ন ডিগ্রী অর্জন করেছেন এবং করে যাচ্ছেন।

নব্বই দশকের মাঝামাঝি বিনোদনের সেরা সাপ্তাহিক ছায়াছন্দ ম্যাগাজিন পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু করেন। বর্তমানে তিনি একজন খ্যাতিমান সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, সংগঠক, আলোচক ও ইসলামী চিন্তাবিদ।

২০০০ সালের পর থেকে অদ্যবধি তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকায় লেখালেখি ও সাংবাদিকতা করে আসছেন। কাজ করেছেন সাপ্তাহিক খোরাক (ভ্রাম্যমান প্রতিনিধি), সাপ্তাহিক আলোচনা (সাহিত্য সম্পাদক), সাপ্তাহিক সোনার বাংলা (জেলা সংবাদদাতা(,দৈনিক সংগ্রাম (সংবাদদাতা), দৈনিক নয়াদিগন্ত (সংবাদদাতা) হিসেবে। লেখালেখি করেছেন এম.কামাল, মোস্তফা কামাল মাহদী, এম.কে মাহদী, মাহদী কামাল, মোস্তফা মাহদী,ইবনে আঃ রব এবং সানী মতিউর নামে।

ছিলেন বুনন (২০০৪), স্কুল বিচিত্রা (২০০৯), আর্থিক খবর (২০১০ )এর নির্বাহী সম্পাদক হিসেবে এবং আয়না (২০০৬) , শিক্ষা পরিক্রমা (২০১১), সাপ্তাহিক দেশকন্ঠ(২০১১ )এর সম্পাদক হিসেবে। কাজ করেছেন বুনন সাহিত্য সাংস্কৃতিক সংসদ (২০০৪) এর সাধারণ সম্পাদক, সকাল সাংস্কৃতিক সংসদ (২০০৭) চেয়ারম্যান মাওলানা তারিক মুনাওয়ার) এর প্রচার সম্পাদক হিসেবে।

দিন বদলের পালা (২০০৬), কাব্য জোছনা (২০১৮) নামে ২টি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন এবং অপ্রকাশিত রয়েছে প্রায় অর্ধ ডজনের মতো গ্রন্থসমূহ। ২০১৮ সালে তিনি দক্ষিণ বাংলাগ্রন্থ উৎসবে সংবির্ধত হন।

তিনি ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তার নিজ এলাকা পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

২০২০ সালের ২৭ নভেম্বর তিনি মাদারীপুর জেলা মিডিয়া সেন্টারের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনায় ভূষিত হন।

বর্তমানে তিনি দেশের বহুল প্রচারিত সাপ্তাহিক দেশগ্রাম পত্রিকা এবং দেশগ্রাম ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক, জাগো মানবকল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)এর কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের

গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব নাশকতামূলক কর্মকাণ্ডবিস্তারিত পড়ুন

বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী বলেছেন,বিস্তারিত পড়ুন

  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী