রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন: প্রধানমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেকের সমালোচনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে অনেকে অনেক সমালোচনা করে, কিন্তু আমি মনে করি, স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। সেসময় তাৎক্ষণিক যে কাজগুলো করার কথা ছিল, সেটা তারা যথোপযুক্তভাবে করেছে দেখেই আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। সেই কথা সবসময় মাথায় রাখতে হবে। প্রত্যেকে নিজের ঝুঁকি নিয়ে কাজ করেছে।
অনেক ডাক্তার, নার্স মারা গেছে।

বৃহস্পতিবার গণভবন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশে এক শ্রেণির লোকই থাকে যাদের সমালোচনা করাই অভ্যাস। পান থেকে চুন খসলেই নানা কথা বলবে, কিন্তু নিজেরা কিছু করবে না।

তিঁনি আরো বলেন, আমি তো বেসরকারি টেলিভিশন অনেকগুলো দিয়ে দিয়েছি, তারপর আছে বিদ্যুৎ। কাজেই এখন তারা এয়ার কন্ডিশন চালায়, বিদ্যুৎ আছে। আবার ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। তারাই একসময় ডিজিটাল বাংলাদেশ নিয়ে সমালোচনা করেছে। এখন তারা এগুলোই করবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সঠিক পথে আছি কি না, সেটা আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। সবাই যখন কাজ করবে আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন। কে কী বলবে, কে কী লিখলো, তা নিয়ে মাথা ঘামাবেন না। নিজের কাজ নিজে আত্মবিশ্বাস নিয়ে করবেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ