বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান : সাতক্ষীরায় বিএনপি নেতা আব্দুল আলীম

আবু সাঈদ: সাতক্ষীরা জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরা সদর ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশাল বিজয় র‍্যালি।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব, লাবসা ইউনিয়নের টানা ৭ বারের চেয়ারম্যান এবং সদর-২ আসনের ধানের শীষের প্রত্যাশি জননন্দিত নেতা আব্দুল আলীম চেয়ারম্যান এর নেতৃত্বে এই র‍্যালিতে রাজপথে নেমে আসে হাজারো নেতা-কর্মী ও সাধারণ জনগণ।

আব্দুল আলীম চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন –“এই হাসিনা বিরোধী আন্দোলনের প্রধান মাস্টারমাইন্ড, যিনি হাজার হাজার মাইল দূরে থেকেও আজকের গণআন্দোলনকে সফলতার দিকে এগিয়ে নিচ্ছেন, তিনি হচ্ছেন বাংলাদেশের অহংকার, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।”তিনি আরও বলেন “এই বক্তব্য শুধু আমার না, বাংলাদেশের আরেক বৃহৎ রাজনৈতিক দলের প্রধান ডা. শফিকুর রহমান-ও স্বীকার করেছেন—এই আন্দোলনের প্রধান রূপকার তারেক রহমান। সাতক্ষীরার রাজপথে এই বিজয় র‍্যালি ছিলো ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদের সাহসী বহিঃপ্রকাশ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এড নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, সাবেক যুগ্ম আহবায়ক চেয়ারম্যান লুৎফর রহমান, চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, লাবসা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল হাসান,রফিকুল ইসলাম ছোট, আবুল বাসার।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী