বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রইচপুরে আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা স্থানীয় সরকার কোভিড-১৯ প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার প্রকল্পের (এলজিসিআরআরপি) অধীনে সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রইচপুরে একটি গুরুত্বপূর্ণ আরসিসি (রিইনফোর্সড কংক্রিট) রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পটি এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থাকবে না বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের আওতায় দুটি প্রধান সড়ক নির্মাণ করা হবে। প্রথমটি হলো, সাতক্ষীরার ইটাগাছা পূর্ব-পাড়ায় বিল্লাল বিশটি বাড়ি থেকে রবিউল তিরিশ টি বাড়ির সামনের রাস্তা। দ্বিতীয়টি, ও রইচপুরে আশরাফের মিল থেকে রইচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি ০০-৫০০.০০ মিটার (স্যালভেজ ১,০১,১২৮.০০)। দীর্ঘ সময় ধরে এই রাস্তা দুটি বেহাল অবস্থায় ছিল, যা বর্ষাকালে এলাকাবাসীর চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি করত। নতুন রাস্তা নির্মিত হলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।

৭ আগস্ট, কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) সাগর দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন তুষার রায় চৌধুরী, আব্দুল মোতালেব এবং মাওলানা মোঃ আবু সাঈদ, কবির হোসেন ও স্থানীয় গ্রামের গণ্যমান্য মুরব্বিরা। কর্মকর্তারা জানান, কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করে সম্পন্ন করা হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার লিমিটেড-আব্দুস সালাম গাজী (জেভি), থানা মোড়, জীবননগর, চুডাঙ্গা, এই কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। চুক্তি অনুযায়ী, কাজের পরিমাণ প্রায় ৬২ লাখ ২৯ হাজার ১৫৪ টাকা এবং এটি ১০-১২-২০২৪ তারিখে শুরু হয়ে ১০-০৯-২০২৫ তারিখে শেষ হওয়ার কথা রয়েছে। প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি উন্নত মানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হবে, যা এর স্থায়িত্ব নিশ্চিত করবে।

স্থানীয় বাসিন্দা রইচপুর উত্তরপাড়া মসজিদের ইমাম আব্দুর রহিম বলেন, “নতুন এই রাস্তাটি আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত করবে। এতদিন ভাঙা রাস্তার কারণে অনেক কষ্ট হতো, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সমস্যা ছিল।” তারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সাতক্ষীরা পৌরসভা এই প্রকল্পটি বাস্তবায়ন করছে, যা পৌরসভার অবকাঠামো উন্নয়নে একটি বড় পদক্ষেপ। এই ধরনের প্রকল্প শুধু যাতায়াত ব্যবস্থার উন্নতিই হবে, বরং এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা