রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আপেল-আঙ্গুর লাগবে কেন, বরই দিয়ে ইফতার করেন : শিল্পমন্ত্রী

পবিত্র রমজানে আপেল ও আঙ্গুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন৷ সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী উদ্যানে জেলা প্রশাসক সম্মেলনে তিনি আরও বলেন, আমাদের অভাবের অভিযোগ তো আছেই৷ সবকিছুতে তো আমরা স্বয়ংসম্পূর্ণ না৷ আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, সেগুলো আপনাদের বুঝতে হবে৷ বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন; আপেল লাগবে কেন, আর কিছু নেই আমাদের দেশে? পেয়ারা দেন না; প্লেটটা সেভাবে সাজান৷

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন ইফতার পার্টি দরকার নেই৷ অবস্থা বুঝে ব্যবস্থা৷ আপনার সংসারকে যেমনভাবে দেখেন এভাবে দেশটাকেও দেখেন৷ আপনারা সাংবাদিকরা আকাশ থেকে শুধু দেখেন না৷

তিনি বলেন, এটা আমাদের স্বাধীনতার মাস৷ এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের৷ আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান৷ তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে, তারা সমস্যাগুলো জানেন৷ বিশ্বের কাছে সবচেয়ে বড় জিআই হচ্ছে বাংলাদেশ৷ বঙ্গবন্ধুই এই ‘জিআই’ পরিচয় করে দিয়েছেন৷ লাল পতাকার চেয়ে বড় জিআই আর হয় না৷ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্যগুলোকে বাজারজাত করতে হবে৷

তিনি বলেন, ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানিয়েছেন৷ আপনারা ইতোমধ্য সেগুলো শুনেছেন এবং জানেন৷ জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত৷ তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ