শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষকরা দাম পাচ্ছে তাই পেঁয়াজের দাম কমানো হচ্ছে না : প্রতিমন্ত্রী

কৃষকরা দাম পাচ্ছে, তাই পেঁয়াজের দাম কমানো হচ্ছে না বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষক দাম পেলে আগামীতে আরও পেঁয়াজ উৎপাদন করবে।

সোমবার (৪ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

আহসানুল ইসলাম টিটু বলেন, কৃষি পণ্য উৎপাদন হয়, কৃষকরা যদি মূল্য পায় তাহলে উৎপাদন বাড়বে। আমরা মাঠ পর্যায়ে তদারকি করছি, এবার হাটগুলোতে ৮০-১০০ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যা গত বছর অর্ধেক ছিল। এটা ঠিক।

পেঁয়াজের দাম প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষকরা যদি একটু ভালো দাম পায়, আগামী বছর এই সময় উৎপাদন দ্বিগুণ হবে। এটা আপনারা লিখে রাখতে পারেন। কারণ, কৃষকরা তাহলে উৎসাহিত হবে। অন্যান্য পণ্যের দাম বাড়ায় পেঁয়াজের দামটা একটু বেশি।

কৃষক আদৌ দাম পাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জেনেছি, কৃষক এবার পেঁয়াজের ভালো দাম পেয়েছে। এবার ভালো দাম পেয়েছে বলে আগামীতে তারা পেঁয়াজ উৎপাদনে আরও আগ্রহী হবেন।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রমজান উপলক্ষে এবার কোনো পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ নেই। কারণ, যথেষ্ট সরবরাহ আছে। আমাদের প্রত্যেকটি বড় তেল উৎপাদনকারী ফ্যাক্টরি ভোক্তা অধিদপ্তর থেকে পরিদর্শন করা হয়েছে। তেলের মূল্য ঠিকভাবে লেখা হচ্ছে কিনা সেটি পরিদর্শন শেষ। ডিসিদের আমরা বলেছি, বাজার মনিটরিং করতে। পরিবহন ব্যবস্থা যাতে শৃঙ্খলিত থাকে এবং সরবরাহে কোথাও যাতে প্রতিবন্ধকতা না হয়, সেই বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী

২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন উন্নীতকরণ কাজ শেষ হবে বলেবিস্তারিত পড়ুন

  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’