বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগানদের বিপক্ষে চমক দিয়ে দল ঘোষণা টাইগারদের

আফগানিস্তানের বিপক্ষে তিন দিনের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের।

প্রথমবার ডাক পেলেন মাহমুদুল হাসান জয় ও এবাদত হোসেন।
আর অনভিষিক্ত হিসেবে আছেন নাসুম আহমেদ ও ইয়াসির আলি রাব্বি।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ এই সিরিজটি মাঠে গড়াবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামি ২৩ ফেব্রুয়ারি শুরু হবে এই সিরিজ।

একনজরে ওয়ানডে সিরিজের দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

বিপিএলের খেলোয়াড় দিয়ে বাংলাদেশের বিপক্ষে দল সাজাল আফগানিস্তান

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। এবার দুটি সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে তারা।

চলতি বিপিএলে খেলা স্পিনার কাইস আহমেদ ও পেসার ফজল হক ফারুকি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন। এই ফজল হক আইপিএলের নিলামেও দল পেয়েছেন।

এদিকে, আবারও দলে জায়গা হারালেন এবারের বিপিএলে ঢাকার হয়ে খেলা উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ শেহজাদ। আসন্ন টি-টোয়েন্টিতে আফগান স্কোয়াডে নতুন মুখ তরুণ পেসার নিজাত মাসুদ।

এদিকে, ওয়ানডে ও টি-২০ দুই সংস্করণের দলেই রাখা হয়েছে মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান ও মুজিব উর রহমানদের। টি-টোয়েন্টি দলে জায়গা করে নেওয়া ফারুকি-কাইসদের মতো বিপিএল মাতাচ্ছেন মুজিব-করিম জানাতরাও।

আগামী ২৩ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে দুটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। এদিকে সিরিজ শুরুর ১২ দিন আগেই বাংলাদেশে আসে ২২ সদস্যের আফগানিস্তান ক্রিকেট দল। তবে পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়ায় এই বহরের সঙ্গে ছিলেন না আফগান লেগ স্পিনার রশিদ খান। লিগ শেষে তিনিও যাত্রা করবেন বাংলাদেশের উদ্দেশে।

সফরকারীদের এতো আগে আসার কারণ সিলেটে এক সপ্তাহের ক্যাম্প। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবিকে এক সপ্তাহের ক্যাম্পের প্রস্তাব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিসিবিও তাদের প্রস্তাবে সাড়া দেয়। তবে এই ক্যাম্পে থাকবেন না দলটির তারকা ক্রিকেটার রশিদ খান। পাকিস্তান সুপার লিগে ব্যস্ত থাকায় রশিদ ক্যাম্পে থাকবেন না। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে খেলবেন। ২০ ফেব্রুয়ারি তার ঢাকায় পা রাখার কথা রয়েছে।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড

হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাঈ, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবদীন নাঈব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদউল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই। এছাড়া রিজার্ভ হিসেবে রাখা হয়েছে কায়েস আহমেদ ও সেলিফ সাফিকে।

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
মোহাম্মদ নবি (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নিজাত মাসুদ, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান ঘানি।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা