বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগানিস্তানে ৫ পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মঙ্গলবার অন্তত পাঁচ পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

এ নিয়ে তিনমাসের মধ্যে দ্বিতীয়বার পোলিও টিকাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে তিনটি পৃথকস্থানে হামলা চালিয়ে ওই পাঁচজন কর্মীকে হত্যা করা হয়েছে বলে নানগারগার প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান জানিয়েছেন। খবর এপি’র।

হত্যাকাণ্ডের জন্য তালেবানকে দায়ি করেছেন ফরিদ খান। তার দাবি সাধারণ মানুষকে পোলিও টিকা থেকে বঞ্চিত করার উদ্দেশে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওসমান তাহেরিও হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তালেবান এই হামলার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।

বিশ্বজুড়ে পোলিও নির্মূল হলেও আফগানিস্তান ও পাকিস্তানে রোগটি রয়েই গেছে। তালেবান আর ধর্মীয় নেতারা পোলিও টিকাকে পশ্চিমা ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে স্থানীয়দের মধ্যে এ ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালান বলে অভিযোগ আছে।

এমনকি তালেবান তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে পোলিও টিকাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাতেও দেয় না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?