শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবারও বাড়লো এলপিজির দাম

ভোক্তা পর্যায়ে মার্চ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম বাড়ানো হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ৬৬ পয়সা।

রোববার (৩ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ফেব্রুয়ারি মাসে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১২২ টাকা ৮৬ পয়সা। সেখান থেকে ৬৬ পয়সা বেড়ে হলো ১২৩ টাকা ৫২ পয়সা।

এর ফলে ১২ কেজি ওজনের সিলিন্ডারের বোতল আট টাকা বেড়ে নতুন দাম হচ্ছে এক হাজার ৪৮২ টাকা। ফেব্রুয়ারি মাসে এই দাম ছিলো এক হাজার ৪৭৪ টাকা।

এবার বাড়ানোর ফলে টানা আট মাস বাড়ানো হলো এলপিজির দাম। গত বছরের আগস্ট থেকে দাম বেড়েই চলেছে।

এলপিজির পাশাপাশি এদিন অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম মার্চ মাসে করা হয়েছে ৬৮ টাকা ৫ পয়সা। ফেব্রুয়ারি মাসে এই দাম ছিলো ৬৭ টাকা ৬৮ পয়সা।

২০২১ সালের ১২ এপ্রিল থেকে সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী