বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আবির হাসান কাওছার রচিত দৈনন্দিন জীবনে ইসলাম গ্রন্থের মোড়ক উন্মোচন

এবিএম কাইয়ুম রাজ : শ্যামনগর উপজেলার রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসায় প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ আবির হাসান (কাওছার) রচিত “দৈনন্দিন জীবনে ইসলাম ও তালিমুত দোয়া” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আবুল কাশেম এবং সঞ্চালনা করেন সহকারী সুপার মাওলানা নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আবির হাসান কাওছার।

অনুষ্ঠানে গ্রন্থটির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রভাষক মাওলানা হুসাইন বিন আফতাব। তিনি বলেন, “দৈনন্দিন জীবনে ইসলাম ও তালিমুত দোয়া বইটি শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের জন্য একটি সহজবোধ্য দিকনির্দেশনা। এতে ইসলামের মৌলিক শিক্ষা, জীবন গঠনের পথনির্দেশ এবং নৈতিকতা চর্চার বাস্তব উদাহরণ স্থান পেয়েছে। বিশেষ করে প্রয়োজনীয় দোয়াগুলো অন্তর্ভুক্ত থাকায় এটি শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক সহায়ক হবে।”

এছাড়াও বক্তারা বলেন, সমাজে ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা চর্চা বৃদ্ধির ক্ষেত্রে এ গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ইসলামি সাহিত্যে একটি মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্জ ডি. এম. আমানুল্লাহ। আরও বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল গফুরসহ অনেকে। বক্তারা লেখকের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।

অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাস্টার রাশিদুল ইসলাম, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও ইসলামী সাহিত্য অঙ্গনের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল