বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমি খুশি, আমার সন্তানেরা টিকটক ব্যবহার করতে পারে না : ট্রুডো

বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিং চীনা অ্যাপ টিকটক কানাডায় নিষিদ্ধ করার পর এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারে না। এ জন্য আমি ভীষণ খুশি।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, কানাডা সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২৪ মার্চ) কানাডার অটোয়াতে বাইডেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন জাস্টিন ট্রুডো। সেখানে তিনি বলেন, ‘টিকটককে ঘিরে আমাদের জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের ফোনে থাকতে পারে না। এ জন্য টিকটক নিষিদ্ধ করা হয়েছে। আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারবে না, এ জন্য আমি খুশি।’

৫১ বছর বয়সী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তিনটি সন্তান রয়েছে। এর মধ্যে দুজন কিশোর বয়সী। গত মাসে কানাডা সরকার চীনের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ করেছে। তখন কানাডা সরকার এক বিবৃতিতে বলেছিল, টিকটক প্ল্যাটফর্ম আমাদের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

এদিন সংবাদ সম্মেলনে ট্রুডো আরও বলেন, আমি সত্যিই আমার সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। এখন আমি আনন্দিত যে আমার সন্তানেরা আর টিকটক ব্যবহার করতে পারে না।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক শুনানিতে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাও জি চিউ। শুনানিতে তাকে কঠিন তোপের মুখে পড়তে হয়েছে। চিউয়ের সন্তানেরা কেন টিকটক ব্যবহার করে না, টিকটক ব্যবহারকারীদের তথ্য চলে যাচ্ছে চীন সরকারের কাছে, বাইটড্যান্সে চিউয়ের শেয়ার রয়েছে কি না—এ রকম নানা প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে শাও জি চিউকে।

নিরাপত্তা ইস্যুসহ নানা কারণ দেখিয়ে ইতিমধ্যে কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, তাইওয়ান, যুক্তরাজ্য, ফ্রান্স, নেদারল্যান্ডস ও নরওয়ে টিকটক নিষিদ্ধ করেছে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সাম্প্রতিক সময়ে বিনোদনের অন্যতম এক মাধ্যম বলা হয় এই অ্যাপটিকে। এর মাধ্যমে যে কেউ সহজেই ভিডিও বানিয়ে শেয়ার করে থাকেন। অল্প সময়েই তা পৌঁছে যায় লাখ লাখ টিকটক ব্যবহারকারীর কাছে। তবে সম্প্রতি চীনা কোম্পানি বাইটড্যান্সের তৈরি জনপ্রিয় এই অ্যাপটি নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। ব্যবহারকারীদের তথ্য গোপন রাখতে না পারার অভিযোগে তবে সম্প্রতি চীনা কোম্পানি বাইটড্যান্সের তৈরি জনপ্রিয় এই অ্যাপটি নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। ব্যবহারকারীদের তথ্য গোপন রাখতে না পারার অভিযোগে একের পর এক দেশ টিকটকে নিষেধাজ্ঞা দিচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা