বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমের কার্টুন দেখে ফেলায় ক্ষুব্ধ কৃষির অতিরিক্ত পরিচালক

সাতক্ষীরার সুস্বাদু হিমসাগর আম এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বাজারে। সাতক্ষীরাবাসীর ঢাকা সহ বিভিন্ন জেলার আত্মীয় স্বজন বন্ধুরা এই আমের জন্য পাগল। পদস্থ সরকারী কর্তারা তাদের অধস্থন কর্তাদের দিকে চেয়ে থাকেন এই আমের জন্য। কোন ক্ষেত্রে উপরন্ত কর্তাদের জন্য কার্টুন ভরে আম পাঠান।
আবার ক্ষেত্র বিশেষে কলারোয়া অফিস পরিদর্শন শেষে উচ্চ পদস্থ কর্তরা গাড়ী ভরে আম নিয়ে ফিরে যান।

এরকম এক ঘটনায় গতকাল বুধবার কলারোয়া কৃষি অফিস থেকে দুই ক্যারেটে প্রায় ৫০ কেজি আম গাড়ীতে তুলতে সাংবাদিকরা দেখে ফেলায় রীতিমত তেলে বেগুনে জ্বলে উঠেন কৃষি অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক ফজলুল হক। সাংবাদিকদের সালামের উত্তরতো দেননি। শুধু কথা বলার সময় নেই বলে মোবাইলে কথা বলতে বলতে গাড়ীতে উঠে সেখান থেকে সটকে পড়েন। মুখে ছিল অস্বস্থি ও বিরক্তির ছাপ।

সাংবাদিকরা বুঝতে পারছিলেন না ক্রোধের কারণ। পরে এক কর্মচারী এসে বললো উপঢৌকন নিয়ে যদি লেখালেখি হয় তাই স্যার ক্ষুব্ধ।

এক সাংবাদিক হেসে বললেন, আমরা মনে করেছিলাম আম কিনে নিয়ে যাচ্ছে। জগৎ জোড়া খ্যাতিমান আম খাওয়ার অধিকার সবার আছে। কিন্তু কৃষি কর্তা যে ইয়ে … … তা কি করে বুঝব।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত