মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার করোনার কাছে হেরে গেলেন

দিয়েগো ম্যারাডোনার নন, মারিও কেম্পেসের সতীর্থ ছিলেন তিনি। ১৯৭৮ সালে আর্জেন্টিনা যখন প্রথম বিশ্বকাপ জয় করে, সেই দলের হয়ে খেলেছিলেন আর্জেন্টাইন ফুটবল গ্রেট লিওপোলডো লুক।

৭১ বছর বয়সে এসে জীবনের কাছে হার মানলেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। চলে গেলেন না ফেরার দেশে। মূলতঃ করোনার কাছেই হেরেছেন সাবেক বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনই জানিয়েছে এ তথ্য। ম্যারাডোনার মৃত্যুর তিন মাস পর এলো লুকের মৃত্যুর খবর।

করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন লুক। যদিও হসপাতালে বেশ উচ্ছলই ছিলেন তিনি। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে বাড়িতে আনা হয়নি। শেষ পর্যন্ত মৃত্যুকেই আলিঙ্গন করলেন।

১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনার অবিচ্ছেদ্য অংশ ছিলেন লিওপোলডো লুক। খেলতেন ফরোয়ার্ড পজিশনে। সেবার বিশ্বকাপে করেছেন ৪টি গোল।

ডেনিয়েল বার্তোনি এবং মারিও কেম্পেসের সঙ্গে আক্রমণভাগে দুর্দান্ত জুটি গড়ে তুলেছিলেন তিনি। সেবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হাঙ্গেরির বিপক্ষেই প্রথম গোল করেন লুক। ওই ম্যাচে হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এছাড়া পেরুর বিপক্ষে ৬-০ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন তিনি। যে জয় আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দিয়েছিল।

ক্লাব ফুটবলে পুরো ক্যারিয়ারটাই কাটিয়েছেন লাতিন আমেরিকায়। ইউরোপে খেলেননি কখনো। মাউস্টেক স্পোর্টিংয়ের স্ট্রাইকার হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তবে খেলেছেন, রোজারিও সেন্ট্রাল, রিভার প্লেট অ্যান্ড রেসিংসহ আরও কয়েকটি ক্লাবের হয়ে। ব্রাজিলের সান্তোসের হয়েও খেলতে দেখা গেছে তাকে। মেক্সিকোর ক্লাব দেপোর্তিভো টাম্পিকোর হয়েও খেলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর