বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল-আকসায় ফের ইহুদিদের তাণ্ডব

ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে।
একটি ফিলিস্তিনি সংস্থা জানিয়েছে, বসতি স্থাপনকারীরা জোর করে ওই পবিত্র মসজিদে প্রবেশ করে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়েছে। আর এতে তাদের সহায়তা করেছে দেশটির সেনাবাহিনী।

বার্তা সংস্থা আনাদোলু নিউজ-এর খবরে এই তথ্য জানানো হয়েছে।

জেরুজালেমের আল-আকসা মসজিদ ও অন্যান্য পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জর্ডানের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল-মুগারবাহ গেট দিয়ে আল-আকসা মসজিদ কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করে। এ সময় তাদের নিরাপত্তা দিচ্ছিল ইসরাইলি সেনাবাহিনী।

জেরুজালেমের আল-আকসা মসজিদ হল মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিরা আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকাকে টেম্পল মাউন্ট বলে অভিহিত করে থাকে।

ইহুদিদের দাবি, এখানে প্রাচীনকালে দু’টি ইহুদি মন্দির বা উপাসনালয় ছিল।

২০০৩ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদি বসতি স্থাপনকারীদের প্রায় প্রতিদিনই আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিয়ে আসছে।

ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালে মোট ৩৪ হাজার ৫৬২ ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে।

উল্লেখ্য, আরব-ইসরায়েল যুদ্ধের পরে তেল আবিব জেরুজালেম দখল করে নেয়।

এরপর থেকে সেখানে বসতি স্থাপন করছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় জেরুজালেম দখল করার বিষয়টিকে কখনোই স্বীকৃতি দেয়নি।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী