বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল-আকসা রক্ষায়ই ইসরাইলে রকেট হামলা চালায় হামাস

জেরুজালেম ও মসজিদুল আকসা রক্ষার জন্য ইসরাইলের অভ্যন্তরে হামাস রকেট হামলা চালিয়েছে বলে মনে করেন বহু ফিলিস্তিনি।

মঙ্গলবার প্রকাশিত জনমত জরিপে এমন তথ্য মিলেছে।

খবর জেরুজালেম পোস্টের।

গাজায় সাম্প্রতিক যুদ্ধের পর থেকে হামাসের জনপ্রিয়তা বেড়ে গেছে। অন্যদিকে কমেছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর জনপ্রিয়তা।

রামাল্লাভিত্তিক প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ এ জরিপ চালায়।

৯ জুন থেকে ১২ জুনের মধ্যে এ জরিপ চালানো হয়। এতে অংশ নেন প্রায় ১২০০ ফিলিস্তিনি।

জরিপে অংশ নেওয়া ৭২ শতাংশ ফিলিস্তিনি মনে করেন, হামাস ইসরাইলে রকেট হামলা চালিয়েছে জেরুজালেম এবং আল-আকসা মসজিদের নিরাপত্তা নিশ্চিত করতে।
৯ শতাংশ মনে করেন, ফিলিস্তিনের সাধারণ নির্বাচন বাতিল হওয়ার কারণে এ সংঘাত হয়।

খবরে বলা হয়, অধিকাংশ ফিলিস্তিনি বিশ্বাস করতে শুরু করেছেন যে, হামাস ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বেশি যোগ্য।
অন্যদিকে সামান্য অংশ বিশ্বাস করেন, ফিলিস্তিনিদের নেতৃত্ব দেওয়ার যোগ্য হচ্ছে ফাতাহ।

এতে অংশ নেওয়া ৭৭ শতাংশ ফিলিস্তিনি মনে করেন, সর্বশেষ যুদ্ধে হামাস ইসরাইলের সঙ্গে জিতেছে। আর ৬৫ শতাংশ ফিলিস্তিনি মনে করেন, এ যুদ্ধে হামাস তাদের লক্ষ্য পূরণ করতে পেরেছে। লক্ষ্যগুলোর অন্যতম— শেখ জারাহ থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঠেকিয়ে দেওয়া এবং ইসরাইলের অভ্যন্তরে সফলভাবে রকেট হামলা। একই সঙ্গে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরাইলি ‘নিষেধাজ্ঞা’-এর অবসান ঘটিয়েছে হামাস।

জরিপের তথ্যানুযায়ী, এখন যদি ফিলিস্তিনে নির্বাচন হয়, তবে হামাস নেতা ইসমাইল হানিয়া ৫৯ শতাংশ ভোট পাবেন। বিপরীতে আব্বাস পাবেন ২৭ শতাংশ।

সাম্প্রতিক গাজা যুদ্ধে ইসরাইলি হামলায় বহু ফিলিস্তিনির মৃত্যু হয়। ইসরাইলের ক্ষতিও কম হয়নি। বিশ্বজুড়ে ইসরাইলবিরোধী বিক্ষোভ-নিন্দার ঝড়কে সবচেয়ে বড় ক্ষতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা