বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল জাজিরা বন্ধের শুনানিতে ৬ অ্যামিকাস কিউরি নিয়োগ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের বাংলাদেশে সম্প্রচার বন্ধে হাইকোর্টে দায়ের করা রিট হতে পারে কিনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও সরানো ব্যাপারে রিটের শুনানিতে ছয়জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার এ বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি মজিবুর রহমান মিঞায় নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মাদ আলী, কামাল উল আলম, আব্দুল মতিন খসরু, ফিদা এম কামাল, শাহদীন মালিক ও প্রবীর নিয়োগীকে নিয়োগ দেয়া হয়েছে। এদের সবাইকে আগামীকালের মধ্যে আদেশের কপি পাঠাতে বলা হয়েছে। পরবর্তি শুনানির জন্য আগামী ১৫ ফ্রেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। একইসাথে রিটে সংবাদমাধ্যমটির প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এদিকে রিট আবেদনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সচিব, বিটিআরসি চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ শিরোনামে আল জাজিরায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনীও এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ টিকে আছে, কিন্তু প্রশ্ন হলো এটি কতটা কার্যকর: খলিলুর রহমান

জাতিসংঘ ৮০ বছর ধরে টিকে আছে। তবে শুধু এটিকে সাফল্যের প্রমাণ হিসেবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা
  • জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে ধরা বাংলাদেশি
  • শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার
  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান