শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জমি জবর দখলের প্রতিকারে সংবাদ সম্মেলন

আশাশুনি উপজেলার ঝিকরায় মারপিট ও লুটপাট করে জমি জবর দখলের প্রতিকার এবং আক্রমণকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কাদাকাটি ইউনিয়নের ঝিকরা গ্রামের সুখনাথ সরকারের ছেলে কাশিনাথ সরকার লিখিত বক্তব্য এবং কালিপদ মন্ডল, নমিতারাণী মন্ডল ও রীনা রাণী মন্ডল বলেন, ঝিকরা মৌজায় এসএ ২৯, সিএস ১৬ খতিয়ানে রেকর্ডীয় মালিক শ্রীরাম ও প্রাণ নাথ এবং তাদের ওয়ারেশ অভিলাষ মন্ডল ও পাগল মন্ডল দিং ১১ বিঘা জমি বংশ পরম্পরায় শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন। সেটেলমেন্ট জরিপে তাদের নামে রেকর্ড ও খাজনাদি পরিশোধ করা আছে। উক্ত জমি তারা আশাশুনি গ্রামের হাল সাকিন শ্রীকলস এর আলমগীর হোসেনের কাছে ডিড প্রদান করেছে। ডিড গ্রহিতা বুধবার বেলা ১২ টার দিকে অভিলাষের ভাইপো কালিপদ’র বাড়িতে কথাকাজ করতে যান।

এসময় শাহনগর গ্রামের মৃত শাহ গোলাম ইদ্রিসের ছেলে মিজানুর রহমান মন্টুর নেতৃত্বে ৩০/৪০ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে ঢুকে মারপিট করে জখম করে। হামলায় কালিপদ মন্ডল, আলমগীর, মিজানুর ও রিনা রায় আহত হয়েছেন। আলমগীর ও মিজানুরকে সাতক্ষীরা মেডিকেলর ভর্তি করা হয়েছে।

এব্যাপারে মন্টুসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/২৫ জনের নামে লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী