শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত, হেল্পার আটক

সাতক্ষীরার আশাশুনির হলদেপোতা ব্রিজের কাছে ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গোবিন্দ গোলদার (৬৫) নিহত হয়েছেন।

শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

নিহত গোবিন্দ গোলদার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের পূর্বকাদাকাটি গ্রামের সূর্যকান্ত গোলদারের ছেলে।

এঘটনায় ট্রাকের হেল্পারকে আটক করতে পারলেও তাৎক্ষণিক পালিয়ে গেছে ট্রাকের ড্রাইভার।

আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম জানান, ‘সকালে খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ গোলদার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের হলদেপোতা ব্রিজের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালিভর্তি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই গোবিন্দ মারা যান।’

তিনি আরো জানান, ‘এ ঘটনায় স্থানীয়রা তাৎক্ষনিক ট্রাকের হেলপার আমিনুল ইসলাম গাজী আটক করলেও সাথে সাথেই পালিয়ে যায় ট্রাকের ড্রাইভার। পুলিশ ট্রাকটি (যশোর ট-১১-৪০০৫)কে জব্দ করে।’

ওসি জানান, ‘শিক্ষক গোবিন্দের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয়বিস্তারিত পড়ুন

আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা

আশাশুনির বড়দলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নতুন কমিটি অনুমোদিত হওয়ায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা