মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে পাওনা টাকা চাইতে গিয়ে পাওনাদার জেল হাজতে

আশাশুনিতে পাওনা টাকা চাইতে গিয়ে পাওনাদার এমদাদ এর ঠাঁই মিলেছে এখন জেল হাজতে। উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝঁুটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষ দর্শী আমজেদ সরদার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ করিম মোড়লসহ একাধিক ব্যক্তি জানান, বৈকরঝঁুটি গ্রামের মৃত জবেদ আলী মোড়লের ছেলে ইমদাদ মাছের ব্যবসা করেন। তার কাছ থেকে অন্য ক্রেতাদের ন্যায় শোভনালী গ্রামের মৃত জবেদ আলী গাইনের ছেলে ঘের মালিক আবজাল হোসেন মাছ ক্রয় করেন। সবশেষ তার কাছে ২৭ হাজার ১৫০ টাকা বকেয়া পড়ে যায়। হালখাতায় তিনি অংশ না নেওয়ায় বারবার তাগাদার পর এক পর্যায়ে তিনি ঘের সেচের পর সমুদয় টাকা পরিশোধ করে দেওয়ার ওয়াদা করেন। কিন্তু টাকা না দেওয়ায় ২২ ডিসেম্বর সন্ধ্যায় এমদাদ তাদের বাড়িতে তাগাদায় যান এবং আঃ রাজ্জাকের দোকানের সামনে টাকা চাওয়া নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতহাতি হয়। খবর পেয়ে আমজেদ ঘটনাস্থলে গেলে তার সামনে দেনাদারের বড় ভাইয়ের স্ত্রী জুতা দিয়ে এমদাদকে মারপিট করে। বিষয়টি ওখানেই থেমে যায় এবং উভয় পক্ষ বসাবসি করে মিমাংসার সিদ্ধান্ত নেয়।

কিন্তু উল্টো দেনাদার পক্ষ গোপনে গোপনে থানায় মামলা করে ঘটনার ২৫ দিন পর পাওনাদারকে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠালে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়ছে। মামলার বিষয়টি তারা গ্রেফতারের দিনই জানতে পারেন।

এলাকার জন প্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট্ট ঘটনাকে বড় করে মামলা ও গ্রেফতারের পরও দেনাদাররা নানা ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগে জিডি করে পরিবেশ ঘোলাটে করতে চাইছে।

 

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক