বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির আনুলিয়ায় সরকারি গাছ কর্তনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: আশাশুনির আনুলিয়ায় রাস্তার ধার থেকে সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এলাকাবাসী প্রতিকার চেয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে ও চেচুয়া গ্রামের মৃত বিল্লাল সরদারের পুত্র আব্দুল হামিদ সরদার জানান, একই গ্রামের মৃত মাদার আলী সরদারের ছেলে জনাব আলী সরদার সম্পূর্ন বে-আইনী ভাবে নিত্যান্ত গায়ের জোরে এলজিইডি রাস্তার ধারে ৩০ হাজার টাকা মূল্যের বৃহৎ শিমুল গাছ কেটে নিয়ে গেছে।

স্থানীয়রা বাধা দিলেও প্রতিরোধ করতে পারিনি। গাছটির ছায়ায় সকাল বিকাল স্থানীয় লোকজনদের একমাত্র বসার স্থান হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারী সম্পদ আত্মসাৎ বনজ পরিবেশ বিনষ্টের বিরুদ্ধে প্রতিকার প্রার্থনা করেছেন তিনি।

আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোয়ালডাঙ্গা প্রতাপনগর সড়কের চেচুয়া মেইন রাস্তার ধার থেকে সরকারি কাজ কর্তনের কথা স্থানীয়রা মোবাইল ফোনে তাকে জানানো হয়। তিনি অসুস্থ থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। তবে তিনি ইউনিয়ন নায়েককে অবহিত করার কথা জানান।

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অভিযুক্ত প্রভাবশালী জনাব আলীর ফোনটি বন্ধ থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর