বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির বড়দল লক্ষীখোলা খাস ও ভিপি সম্পত্তিতে মৎস্য প্রকল্প সাময়িক স্থগিত

জি এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে সরকারি ০১ ও ১/১ খাস ও ভিপি সম্পত্তিতে বেআইনীভাবে সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় গঠিত চিংড়ি ক্লাসটার মৎস্য প্রকল্প বন্ধের জন্য ৫নং বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বাদি হয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির মিটিয়ে সাময়িক স্থগিত করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে আশাশুনি উপজেলাধীন লক্ষীখোলা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক মোল্যার পুত্র আজাহারচ্ল ইসলাম মন্টু ফকরাবাদ মৌজার বি,আর,এস ৭৫৪৩ দাগে ৪৪ শতক, ৭৫৪৬ দাগে ২৫ শতক, ৭৫৪৭ দাগে ০৯ শতক, ৭৫৪৮ দাগে ১.৩০ শতক, ৭৫৫০ দাগে ২.৪৩ শতক, ৭৫৬৫ দাগে ৯৭ শতক ও ৭৫৪৪ দাগে ১.৭৪ শতক সহ সর্বমোট ৭.২২ একর সরকারি খাস ও ভিপি সম্পত্তিতে এ প্রকল্প করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান প্রকল্পটি অভিযোগের প্রেক্ষিতে সময়িক স্থগিত করা হয়েছে এবং উন্নয়ন সমন্বয় মিটিংয়ে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা জগদীশ চন্দ্র সানা জানান আজারুল ইসলাম মন্টু বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নাশকতাকারী নেতা।

তার নামে আশাশুনি থানায় একাধিক মামলা রয়েছে উক্ত প্রকল্পে মন্টুর রেকর্ডীয় ২০/২১ বিঘা জমি রয়েছে। নিজস্ব জমিতে প্রকল্প হওয়ার কথা থাকলেও প্রায় ৭ একর ২২ শতক খাস ও ভিপি সম্পত্তিতে একাধিক নাশকতার মামলার আসামিসহ ২০ জন সদস্য নিয়ে প্রকল্পের কমিটি করা হয়েছিল। স্থানীদের দাবী উক্ত প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হবে এবং এটি সরকারি জমিতে নয় বরণ নিজ মালিকানাধীন জমিতে করতে হবে।

উক্ত প্রকল্পটি বন্ধের জন্য সকলেই সুপারিশ করেছেন ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা আরও জানান উক্ত প্রকল্পটি সরকারি জমিতে না হয় এবং নাশকতাকারির হাতে না যায় তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার